সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর বিএনপির ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন । সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে বিলুপ্ত ওয়ার্ড কমিটিগুলোর ৩২টিতে নতুন কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
পরবর্তি ওয়ার্ডগুলােত নতুন কমিটি গঠনের জন্য আগামী ১ অক্টোবরের মধ্যে আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
নগরীর জামালখানে একটি রেস্টুরেন্টে সোমবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি ডা. শাহাদাত হোসেন। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শাহাদাত হোসেন।
সভায় তিনি বলেন, ওয়ার্ড কমিটিগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে এসব ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ও সম্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে। এর মধ্যে প্রথম মাসে সদস্য সংগ্রহ অভিযান ও দ্বিতীয় মাসে প্রচারণার কাজ চলবে। তৃতীয় মাসে সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে নতুন ওয়ার্ড কমিটি গঠিত হবে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি
