জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, সড়ক, মহাসড়ক, হাইওয়ে রোডে দূর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু, মাদকের আগ্রাসন এবং জঙ্গিবাদ তৎপরতা প্রতিরোধে সকল বাহিনী কে সমন্বয় করে এক যোগে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে অপরাধ প্রবণতা কমাতে জোরালো নির্দেশ দেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাতে জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থা ও টুরিজম শৃংখলা ভালো থাকলেও গাড়ীর চালকের অসচেতনতা এবং পর্যটকদের নিয়মনীতিহীন চলা ফেরার জন্য বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। এছাড়া মোটামুটি জুলাই-আগষ্ট মাসের জেলা ও মহানগরে আইন শৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক মোঃ আসলাম শাহ বলেন, মাদকের ব্যাপক চাহিদা আছে বিধায় ইয়াবা, মদ-গাজা সহ অন্যান্য মাদকদ্রব্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেও মাদকের আগ্রাসন বন্ধ করা যাচ্ছে না।
এতে আরো বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম মাসুদ (রেজা), জেলা পিপি এডঃ একে.এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল উদ্দিন আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুবুল রশিদ, রাঙ্গুনীয়া উপজেলার চেয়ারম্যান মোঃ আলী শাহ, জেলার আইন শৃঙ্খলা কমিটির সদস্য মুক্তিযুদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন, সৈয়দ জাকারিয়া হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি শওকত ওসমানসহ র‌্যাব ৭ এর প্রতিনিধি, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা সভাতে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন সমাপনী বক্তব্যে আসন্ন শারদীয়া দূর্গা পূজার জন্য সব্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষনা দিয়ে বলেন, কিছু উৎশৃঙ্খল যুব-তরুণরা অতি উৎসাহী হয়ে দূর্গা পূজা/ উৎসবে বিশৃংখলা সৃষ্টি করে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে পূজা কমিটি এবং স্ব স্ব-থানার ওসিদের নির্দেশ দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.