বাকলিয়ায় ইয়াবাসহ আটক ২

0

সিটিনিউজবিডি : নগরীর বাকলিয়া থানাধীন এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- দিন ইসলাম (৪৫) ও রিদওয়ান (৩৫)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চরের উপ পরিচালক আলী আসলাম জানান, তাদের শরীরে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো তারা কক্সবাজারের উখিয়া থেকে নগরীতে নিয়ে আসে।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.