সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছে। রাত সাড়ে আটটার সময় বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাড়িঁর থেকে দু’শত গজ দুরে রাইজিং সিএনজি পাম্পের কাছে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে আটটার সময় অজ্ঞাত এক নারী বয়স (২২ আনুমানিক) রাস্তা পারাপারের সময় ঢাকামূখী দ্রুতগতির একটি কভার্টভ্যান
( ঝালকাটি-ট ১১-০০২৯) চাপা দিলে ঘটনাস্হলে তার মৃত্যু ঘটে। পুলিশ ও স্হানীয় জনসাধারণ গাড়িটি আটক করে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান, রাত সাড়ে আটটার সময় একটি কভার্টভ্যান অজ্ঞাত মহিলাকে চাপা দিলে দূর্ঘটনাস্হলে সে মারা যায়, ধারনা করা হচ্ছে, অজ্ঞাত মহিলাটি মানসিক প্রতিবন্ধী। আমরা গাড়িটি আটক করে থানায় নিয়ে এসেছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.