সিটিনিউজবিডি : “আন্তর্জাতিক অহিংস দিবস” উপলক্ষ্যে সন্ত্রাস নয় জঙ্গি নয়, এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি শ্লোগান নিয়ে চান্দগাঁও চত্তরে “নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক” এর উদ্দ্যোগে মানব বন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ ও অন্যান্যরা।
বক্তারা বলেন, বর্তমান সরকার জঙ্গি দমনে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বর্তমান সময়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা রুখতে অনেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গি দমনে সহযোগিতা করার জন্য পাড়া-মহল্লায় তরুণদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানটি গত ২ অক্টোবর নগরীর চান্দগাঁও ল্যাবরেটরী মডেল স্কুল এন্ড কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
