খেলাধুলা : লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার একপ্রকার সুযোগ ছিল বার্সার। সেটা তো হলোই না, উল্টো সেল্টার কাছে ৪-৩ গোলে হেরে গেল বার্সা। এই হারের দায়টা নিজ কাঁধে তুলে নিলেন দলীয় কোচ লুইস এনরিক।
চলতি মৌসুমে লা লিগায় এ নিয়ে দুটি ম্যাচে হেরে গেছে বার্সা। তিন পয়েন্ট হারিয়ে হতাশ কাতালান ক্লাবটির কোচ। ম্যাচ শেষে হারের দায় নিয়ে এনরিক বলেন, এই হারের জন্য প্রধানত আমিই দায়ী। আমরা সবাই মিলে হেরে যাই, আবার সবাই মিলে জিতি। কিন্তু যখন বার্সা হেরে যায়, তখন কোচ হিসেবে দায়টা আমার ওপরই বর্তায়।
লিওনেল মেসি ও উমতিমিকে ছাড়াই খেলতে নামে বার্সা। এই দুই ফুটবলারকে মিস করেছেন এনরিক। বলেন, ‘ম্যাচের শুরুটা আমাদের ভালো ছিল না। দুজন খেলোয়াড়কে ছাড়াই খেলতে হয়েছে। তাছাড়া সেল্টা আমাদের চেয়ে ভালো খেলেই জিতেছে।
