যশোর প্রতিনিধি : স্বাভাবিক জীবনে ফেরার আসায় যশোরে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের নেতাকর্মী তিন ভাই-বোন পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। সোমবার দুপুরে যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তারা। ৩ জনই যশোর পুলিশের জঙ্গি তালিকাভুক্ত।
গতবছর গ্রেফতার এই ৩ ভাই বোন জামিন নিয়ে পলাতক ছিল। আর যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপথগামী কেউ আত্মসুদ্ধির সুযোগ চাইলে তার প্রতি তারা সুবিচার করবেন।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গত ৬ সেপ্টেম্বর ১১ জন পলাতক জঙ্গির তালিকা প্রকাশ করে যশোর পুলিশ। এরমধ্যে চার ভাইবোনসহ ৬ জন একই পরিবারের সদস্য। সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গি-নৃশংসতা ঘটনার পর নাড়া দেয় তার বিবেক। পরে সরকারের আহ্বানও বিশ্লেষন করে নিজের ভুল বুঝতে পারছেন তারা। এখন তারা স্বাভাবিক জীবণে ফেরার জন্য আত্মসমর্পণ করছেন। যতদূর সম্ভব তাদের আইনগত সহায়তা দেয়া হবে।
