রাঙামাটি কলেজে হিজরী নববর্ষ উদযাপন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : আরবী হিজরী নববর্ষ ১৪৩৮ উদযাপন উপলক্ষে রাঙামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে হামদ-নাত, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারি কলেজ মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পবিত্র হামদ ও নাত পরিবেশন করেন ইসলামী সংগীত শিল্পি মুহাম্মদ এহসান কাদেরী এবং মুহাম্মদ হাসান কাদেরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী এরশাদ হোসেন, মোঃ মনির উদ্দীন এবং মোঃ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, ইসলাম শান্তির ধর্ম, যারা ইসলামের নামে অপর্কম করছে তারা দেশ ও জাতির শত্রু, তাদেরকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। এর সাথে সাথে জঙ্গিবাদ রোধ করতে প্রতিটি স্কুল কলেজে জঙ্গিবাদ নিয়ে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানান বক্তারা। এই আরবী হিজরী নববর্ষ সরকারি ভাবে প্রতিটি স্কুল, কলেজে পালনের দাবীও জানান সাধারণ শিক্ষার্থীরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.