শিক্ষক দিবসে চট্টগ্রাম বাকশিসের সংবর্ধনা কাল

0

সিটিনিউজবিডি : আগামীকাল বুধবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ২০১৬ এর বিশ্ব শিক্ষক দিবসে এবারের প্রতিপাদ্য হলো, ‘শিক্ষকের মূল্যায়ন, তাঁর মর্যাদার উন্নয়ন’। এ বছর দেশব্যাপী বিশ্ব শিক্ষক দিবস ২০১৬ পালনের অংশ হিসেবে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা শাখা ৫ অক্টোবর বিকেল ৫টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম-এ শিক্ষক সংবর্ধনা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশবরেণ্য শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
এবারের সংবর্ধিত শিক্ষক নেতৃবৃন্দ হলেন, কবি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফাউজুল কবির, উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, অধ্যাপক আবদুল আলী, অধ্যাপক মিলন কান্তি রায় চৌধুরী, অধ্যাপক ইসহাক উদ্দীন চৌধুরী ও অধ্যাপক সূচিত্রা চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.