মোরশেদ রানা : সৌদিআরব মরুরের বা ট্রাফিক বিভাগ সংস্কৃত আইনের নতুন জরিমানাবিধি কার্যকরের উদ্দ্যেগ নিচ্ছে বলে যানায় সৌদি ট্রান্সপোর্ট মন্ত্রনালয় কতৃপক্ষ।
নতুন জরিমানা বিধিতে যা থাকছে :
১। এক হাজার থেকে দুই হাজার রিয়াল জরিমানা :
(ক) বহন ক্ষমতার অধিক সওয়ারী গাড়ীতে তোলে। (খ) রেললাইনের ওপর গাড়ী দাঁড় করালে (গ) পুলিশকে লাইসেন্স বা ইস্তিমারা না দেখালে (ঘ) গাড়ীর নাম্বার প্লেট না দেখা গেলে (ঙ) মোটর সাইকেল ড্রাইভার হেলমেট না পরলে (চ) এবং অন্য কারো লাইসেন্স বা ইস্তিমারা নিজের কাছে রাখলে অথবা বন্ধক রাখলে।
২। তিন হাজার থেকে ছয় হাজার রিয়াল জরিমানা এবং গাড়ী জব্দ :
(ক) ইশারা লাল থাকা অবস্থায় গাড়ী না থামলে (খ) বেআইনি নাম্বার প্লেট বা অন্য গাড়ীর নাম্বার প্লেট নিজের গাড়ীতে ব্যবহার করলে (গ) এমন কিছু সংযোজন করা গাড়ীতে যা কিনা শুধুমাত্র বিশেষায়িত অথবা ইমার্জেন্সী গাড়ীতে অনুমোদিত। (ঘ) স্কুলবাসে ছাত্র/ছাত্রী ওঠা নামার সময় সেই যানকে ওভারটেক করলে (ঙ) রাস্তায় লাগানো যেকোন রোডসাইন বোর্ডের ক্ষতি করলে (চ) চেকিংয়ের সময় অথবা পেট্রল পুলিশ দাঁড়াতে বললে না দাঁড়ালে (ছ) গাড়ীতে এমন কোন স্টিকার বা লোগো ব্যবহার করা যেটা কিনা অন্য কারো স্বার্থে ব্যঘাত ঘটায়।
> ৩। পাঁচ হাজার রিয়াল থেকে দশ হাজার রিয়াল জরিমানা এবং গাড়ী জব্দ :
(ক) গাড়ীর পার্টসের বা চেসিস নাম্বার মুছে ফেলা অথব মোছার চেষ্টা করলে (খ) মদপ্যয়ী অথবা নেশাগ্রস্থ অবস্থায় গাড়ী চালালে বা গাড়ীতে নেশাদ্রব্য পাওয়া গেলে (গ) গাড়ীতে নিষেধীত কিছু বহণ করলে। এবং
৪। দশ হাজার রিয়াল জরিমানা অথবা ৩মাসের জেল : কোন ড্রাইভার গাড়ী এক্সিডেন্ট করার পর পালিয়ে যায় অথবা এক্সিডেন্ট করে আহত ব্যক্তির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে না জানিয়ে প্রস্থান করে।
এছাড়াও যারা গাড়ী নিয়ে কসরত করবে এবং ড্রিফ্ট করবে তাদের জন্য ২০ হাজার রিয়াল জরিমানাসহ জেল এবং পর্যায়ক্রমে তা আরও কঠোর করা হবে বলে জানিয়েছে সৌদি মুরুর বা ট্রাফিক বিভাগ।
এ বিভাগের আরও খবর
