চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার; ২ আসামী গ্রেফতার

0

সিটিনিউজবিডি :   চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব অলক বিশ্বাস এর নেতৃত্বে ৪ অক্টোবর সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক জনাব রনোজিত রায়, এসআই/মাকসুদ আহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী মোঃ হাসান এর ৪র্থ তলা বিল্ডিংয়ের ৪র্থ তলায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১) জসিম উদ্দিন (২৪), পিতা-বাদশা মিয়া, সাং-চরপাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-দক্ষিণ কাট্টলী, হাজী মোঃ মিয়া সওদাগরের বাড়ী, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলীস্থ এবিএম আরিফুজ্জামানের ৫ম তলা বিল্ডিংয়ের ৩য় তলায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ২) আব্দুল আলম (৩৪), পিতা-রমজু মিয়া, সাং-সোনাকানিয়া, মির্জারখিল, কুতুবপাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- দক্ষিণ কাট্টলী এবিএম আরিফুজ্জামানের ৫ম তলা বিল্ডিং, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়।

বর্ণিত আসামীদ্বয়ের নিকট হতে ১) ০৪টি ল্যাপটপ, ২) ১৫টি এন্টিনা, ৩) ০৪টি চ্যানেল বক্স, ৪) ০৪টি মডেম, ৫) ৫০২টি টেলিটক সিম কার্ড, ৬) ০৩টি রবি সিম কার্ড, ৭) ০২টি এয়ারটেল সিম কার্ড, ৮) ০২টি চার্জার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করিতেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.