জুবায়ের সিদ্দিকী : জন্মের দুই ঘন্টা পর প্রসূতি মায়ের কাছে পৌছানো হল নবজাতক শিশুকে। কিন্তু সেই শিশুকে প্যাকেট করে পাঠিয়ে জানানো হল মেয়ে শিশুটি মৃত। ডাক্তার মা বিশ্বাস না করে প্যাকেট খুলে তার সন্তানকে দেখে বিস্মিত হয়ে গেলেন। নবজাতক শিশুটি তখনো নড়াচড়া করছে।
নগরীর অভিজাত ক্লিনিক সিএসসিআর হাসপাতালের ডেলিভারি রুমে সন্তান প্রসব করেন ডা: রিজওয়ানা কাউসার। সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন।
জীবিত নবজাতককে কার্টনে ভরে মৃত বলে সার্টিফিকেট দিল সিএসসিআর। এই ঘটনায় নগরীতে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিজাত হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের এমন দায়িত্বহীনতা অনেক প্রশ্নের সৃষ্টি করছে। তবে অবশেষে ২দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নবজাতক সভ্যসমাজকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল।
