অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের বিভারটনের একটি ফ্ল্যাটে গুলিতে নিজের দুই শিশুকে গুলি করার পর বাবা আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় বুধবার বিকালে ওয়াশিংটনের বিভারটন শহরে এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাতকারে স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন্ট মাইক রো জানান, নিহতের একজন নারী আত্মীয় বিষয়টি টের পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে তিনটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুদের একজন আটবছর বয়সী মেয়ে আরেকজন ৬ বছর বয়সী ছেলে। এছাড়া বিস্তারিত কিছু জানা এখনো সম্ভব হয়নি বলে জানান রো। এবিসি নিউজ
