আন্তর্জাতিক : শক্তিশালী হারিকেন নিকোল বারমুডার দিকে ধেয়ে যাচ্ছে। ঝড়টি সরাসরি বারমুডায় আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র এনএইচসি জানিয়েছে, নিকোলের কেন্দ্রটি বৃহস্পতিবার বারমুডার মধ্য দিয়ে বা পাশ দিয়ে অতিক্রম করবে। এনএইচসি জানায়, ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ মাইল।
হারিকেন নিকোল আটলান্টিকে অবস্থিত ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৮০ মাইল দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি ঘণ্টায় ১২ মাইল বেগে উত্তর-উত্তরপূর্বের দিকে অগ্রসর হচ্ছে। খবর: এএফপি।
