ইয়েমেনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা করেছে আমেরিকা

0

আন্তর্জাতিক : ইয়েমেন সীমানায় ইরানপন্থি হুথি বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত তিনটি উপকূলীয় রাডার সাইটে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে আরো দু’টি ক্ষেপণাস্ত্র হামলা করার পর বৃহস্পতিবার ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। তবে এতে এখনো কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, বুধবার মার্কিন রণতরী লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ওই দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমোদন করার পরই এ হামলা চালানো হয়। এর আগে রোববারও মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল।

পেন্টাগনের দাবি, রণতরীর কাছাকাছি আসার আগেই এসব ক্ষেপণাস্ত্র ম্যাশন নামের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার দিয়ে সাগরে ধ্বংস করা হয়। ফলে তাতে রণতরীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হুথি বিদ্রোহীদের মুখপাত্র বার্তাসংস্থা সাবাকে জানান, তারা কোনো রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। বরং মার্কিন মদদপুষ্ট সৌদি সামরিক জোট হুথি বিদ্রোহীদের ওপর নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে বলে জানান তিনি।

এদিকে হুথি বিদ্রোহীদের দমনে ২০১৫ সাল থেকে ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৪ হাজার ১২৫ জন নিহত ও ৭ হাজার ২০৭ মানুষ আহত হয়েছে বলে জাতিসংঘের তথ্যে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.