শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতা বাড়িতে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এলাকায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, বড় ইয়াবার চালান আসার খবর পেয়ে বুধবার মধ্যরাতে পুলিশ অভিযানটি পরিচালনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন ইয়াবা ব্যবসায়ীকে ২০টি ইয়বাসহ ধরা হয়।
শেরপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার লাবণী খন্দকার জানিয়েছেন, অনেকদিন ধরে ইয়াবা সম্রাট হাফিজ ও পাপ্পুকে পুলিশ ধরার জন্য চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
