বিনোদন : ৫০ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন সংগীতশিল্পী জ্যানেট জ্যাকসন। সম্প্রতি পিপল ম্যাগাজিনকে এ কথা নিশ্চিত করেছেন মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট।
পপ তারকা জ্যানেট বলেছেন, স্রষ্টাকে ধন্যবাদ যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন। জ্যানেট জ্যাকনের স্বামী ভিসাম আল মানা কাতারের নাগরিক। ৪১ বছর বয়সী কাতারের এই ব্যবসায়ী কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক।
লন্ডনে জ্যানেটকে নবজাতকদের নানা সামগ্রীও কিনতে দেখা যায়, তবে তখনও গর্ভধারণের বিষয়ে কিছু বলেননি তিনি।জ্যানেট জ্যাকসনের পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ একজন পিপল ম্যাগাজিনকে বলেছেন, মা হওয়ার আনন্দে বিভোর এই শিল্পী। তার শরীর ও মন দুটোই ভালো আছে।
