পটুয়াখালীতে ইলিশ ধরায় কারাদণ্ড ৪ জেলের

0

সিটিনিউজবিডি : পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার সকাল ১০টার দিকে বাউফল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান ভ্রাম্যমাণ আদালতে জেলেদের এই দণ্ডাদেশ দেন।

কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগ বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তেতুঁলিয়া নদী থেকে জেলেদের আটক করে।

দন্ডপ্রাপ্তরা হলেন, ফিরোজ হাওলাদার (২৫), রাসেল হাওলাদার (২০), আবুল কালাম (৩৫) ও দুলাল বেপারী (২৮)। এদের সবার বাড়ী উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চর ওয়াডেল এলাকায়। এ সময় তাদের কাছ থেকে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.