এখনো আয়ে শীর্ষে মাইকেল জ্যাকসন

0

বিনোদন : মৃত্যুর পর এখনও সেরার আসন দখলে রেখেছেন মাইকেল জ্যাকসন। প্রয়াত তারকাদের মধ্যে আয়ের শীর্ষে এখনও তার নাম জ্বল জ্বল করছে। টানা চতুর্থবারের মতো এ তালিকার শীর্ষে রয়েছেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের এক জরিপে সম্প্রতি এ তথ্য প্রকাশ হয়েছে।

২০১৫ সালের ১ অক্টোবর থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত এ হিসাব করা হয়েছে। ২০০৯ সালে মারা যাওয়া মার্কিন এই তারকা গত এক বছরে আয় করেছেন সাড়ে ৮২ কোটি মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৪৭২ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা।

এর আগে কোনো মৃত তারকার এত আয়ের রেকর্ড নেই। মৃত্যুর পর থেকে প্রতিবারই এ তালিকার শীর্ষে আছেন জ্যাকসন। এবার জ্যাকসনের আয়ের বেশিরভাগ এসেছে তার নামে থাকা সনি/এটিভি সঙ্গীত প্রকাশনা ক্যাটালগের ৫০ শতাংশ শেয়ার বিক্রি থেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.