বিনোদন : আজ ১৮ মঙ্গলবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব-২০১৬।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মঙ্গলবার বিকেলে এই শিশুতোষ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন। রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় অফিস ও দেশের ৮টি বিভাগে একই সাথে আয়োজিত হচ্ছে এ চলচ্চিত্র উৎসব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ‘শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উদযাপন’ উপলক্ষে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ইতিবাচক ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
