বিএনপির রাজনীতিতে নোমানের নিরবতা

0

জুবায়ের সিদ্দিকী/বাবর মুনাফ : চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে নিরব হয়ে পড়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান। সদ্য ঘোষিত বিএনপির ৫০২ সদস্যের কমিটিতে ভাইস চেয়ারম্যান পদেই আছেন নোমান। ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে তিনি নেই। নেতার নিরবতায় তার অনুসারীরাও এখন নিষ্ক্রিয়। এক সময়ের ডাক সাইটে নেতা ছাত্রজীবনে ছিলেন ছাত্র ইউনিয়ন ও ন্যাপের কর্মী।

কর্মীবান্ধব ও সদালাপী নোমান চট্টগ্রামে রাজনীতিতে একজন স্বচ্ছ রাজনীতিবিদ। আজ বেশ কয়েকমাস যাবত রাজনৈতিক কর্মকান্ডে পুরোপুরিভাবে জড়িয়ে না পড়লেও বিএনপির মুখপাত্রের ভূমিকায় টিভির অনেক চ্যানেলে তাকে বক্তব্য দিতে দেখা গেছে।
চট্টগ্রামের নোমান অনুসারীরা বলছেন, নেতার ডাক পড়বে। এই প্রত্যাশা আমাদের আছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.