এবছরেই ডাস্টবিন মুক্ত হবে চট্টগ্রাম সিটি

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম শহরকে ডাস্টবিনমুক্ত করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, শুধুমাত্র জামালখান নয়, পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডকে সৌন্দর্য বর্ধনের আওতায় নিয়ে আসা হবে। বৃহস্পতিবার নগরীর জামালখানের ডা. এম এ হাশেম চত্বরে নগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে নির্মিত একটি ফোয়ারার উদ্বোধনীতে এ ঘোষণা দেন সিটি মেয়র।

গ্রিন ও ক্লিন সিটি নগরবাসীর প্রত্যাশা জানিয়ে নাছির বলেন, “আমরা ইতোমধ্যে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের অংশ হিসেবে বিন বিতরণ শুরু করেছি।বিন বিতরণ শেষ হলে আমরা বর্জ্য সংগ্রহ শুরু করব। নগরীতে কোনো ডাস্টবিন থাকবে না। চলতি বছরের মধ্যে আমরা চট্টগ্রাম শহরকে ডাস্টবিনমুক্ত করব। সিটি মেয়র তার ঘোষণার বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য জিয়া উদ্দিন বাবলুর নিজস্ব অর্থায়নে ফোয়ারাটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে খরচ হয়েছে ১৪ লাখ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.