সাহায্যের হাত বাড়ালেন অক্ষয়

0

বিনোদন : সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয়েছিল। প্রবীণ প্রযোজক রবি শ্রীবাস্তব কিডনি জটিলতায় ভুগছেন। তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন।

রবি শ্রীবাস্তব বলিউড অভিনেতা অক্ষয় কুমারের প্রথম ছবি ‘দ্বারপাল’-এর (১৯৯১) প্রযোজক। ছবিটি কখনো মুক্তি পায়নি। ছবিটি যখন মুক্তি দেওয়া গেল না, তখন অক্ষয়কে আরেকটি ছবি পাইয়ে দিয়েছিলেন রবি। ‘সৌগন্ধ’ নামের ছবিটি দিয়েই পরে অক্ষয় কুমারের বলিউড অভিষেক হয়।

শ্রীবাস্তবের শারীরিক অবস্থার কথা যখন অক্ষয়ের কানে পৌঁছাল, তখন তিনি সিদ্ধান্ত নিলেন চিকিৎসার খরচ তিনি বহন করবেন। রবি শ্রীবাস্তবের পরিবারকে সে আশ্বাসই দিয়েছে অক্ষয়ের দল।
এমনিতেও ভালো মানুষ হিসেবে অক্ষয় কুমারের সুখ্যাতি আছে। অনেক ধরনের দাতব্য কাজের সঙ্গে তিনি জড়িত। বলিউড হাঙ্গামা

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.