আয়নাবাজির পাইরেসিকারী আটক

0

বিনোদন : আয়নাবাজি ছবির পাইরেসিকারীকে ধরেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাড্ডা থেকে আতিকুর রহমান অভি নামের ওই ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম টিম। গোপন সংবাদের ভিত্তিতে অনেক খোঁজ-খবর নিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এ ব্যাপারে বৃহস্পতিবার ডিএমপি তাদের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছে, রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিতে গত রাতে আয়নাবাজি ছবির পাইরেসিকারীকে ধরা হয়েছে।

এছাড়া নাগরিকরা যে কোন অপরাধ ও অপরাধী সম্পর্কে এ রকম তথ্য দিলে শুধু আয়নাবাজিই নয়, যে কোন অপরাধবাজিই তারা নস্যাৎ করে দেবে বলে জানিয়েছে ডিএমপি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.