বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে শুনানি ৮ জানুয়ারি

0

সিটিনিউজবিডি : নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

আজ বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ আবেদন মঞ্জুর করে ৮ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।

২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.