নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের চান্দগাঁও এলাকার ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির কাছ থেকে শুক্রবার রাতে ইয়াবা ব্যবসায়ী মো. নুরুল কবিরকে (৫৪) ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান, তার শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নুরুল টেকনাফের হ্নীলা উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী ও ডবলমুরিং থানায় মাদক আইনে তিনটি মামলা আছে।
ইয়াবা বিক্রির জন্যই নুরুল রাতে রাঙামাটি থেকে চট্টগ্রামে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য সে পটিয়া মনসার টেক এলাকায় বাস থেকে নেমে সিএনজি অটো রিকশা করে কালুরঘাট সেতু দিয়ে নগরীতে ঢোকে। ওই অটো রিকশা থেকে নেমে হেঁটে যাওয়ার ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির কাছ থেকে তাকে আটক করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে সঞ্জয় জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.