সীতাকুণ্ডে দুর্নীতি বন্ধের দাবিতে সাংবাদিক সন্মেলন

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আদি পীঠস্থান চন্দ্রনাধ, কাঞ্চননাথ ও আদিনাথ তীর্থধাম জাতীয় মহাতীর্থের সম্পত্তি- স্বত্ব-স্বার্থ রক্ষার্তে মহামান্য সুপ্রিমকোট আপিল বিভাগের নির্দেশনা মতে গঠিত স্কীম মোতাবেক স্রাইন কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা দুর্নীতি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনসাধারণকে সম্পূর্ণ অবহেলা ও অবজ্ঞা করে তাদের মনোনীত প্রতিনিধি অন্তর্ভূক্ত না করে নতুন কমিটি গঠন প্রয়াসের প্রতিবাদে আজ ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সীতাকুন্ড পৌরসভা মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সীতাকুণ্ডে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামস্থ সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে সীতাকুণ্ড মেলা কমিটির সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু।
সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার সাহা এর সঞ্চালানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জুলফিকার আলী শামীম,কাউন্সিলর দিদারুল আলম এ্যাপেলো, মাষ্টার রুপম চন্দ্র দে, লিটন সেন, প্রবীর দেবনাথ, স্বপন কুমার ভৌমিক, বুলবুল লালা, স্বপন কুমার বনিক, তপন চক্রবত্তী, সজল কুমার শীল, সমীর কান্তি শর্মা, সুনিল দাশ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, স্রাইন কমিটি ২জন স্থানীয় প্রতিনিধি নিজেদের মধ্য থেকে মনোনীত করে। তাদেরকে না জানিয়ে এমনকি সীতাকুণ্ডের বাসিন্দা না হয়েও স্রাইন কমিটির সদস্য হচ্ছে।
তারা অভিযোগ করেন, সদস্যকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ অবৈধ। আগামী ৪ নভেম্বর নির্বাচন বন্ধ করে নিয়মতান্ত্রিক সদস্য করার জোর দাবী করেন। এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তারা স্রাইন কমিটির বিভিন্ন দুর্নীতি তুলে ধরেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.