চট্টগ্রামের ৯ নেতার সংবর্ধনা ১২ নভেম্বর

0

বাবর মুনাফ : আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের নব নির্বাচিত ৯ জন নেতাদের সংবর্ধনা দেবে আওয়ামীলীগের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার তিন সাংগঠনিক কমিটি।

ঐতিহাসিক লালদীঘি ময়দানে এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।

একইসাথে চট্টগ্রামে প্রথম বারের মত সংবর্ধনা দেওয়া হবে আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এমপিকেও। দলীয় সূত্রে এসব খবর জানা যায়।

আওয়ামীলীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইসহাক মিঞা, ড. অনুপম সেন, ড. প্রণব কুমার বড়ুয়া, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হবে।

এ উপলক্ষে আজ রোববার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.