আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : গত ৭মে অনুষ্ঠিত চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার স্থগিত হওয়া ৮নং ওয়ার্ডে একটি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ৩১ অক্টোবর সোমবার।
উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক জানান, উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্থগিত হওয়া কেন্দ্রে (কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয়) ভোট গ্রহন অনুষ্ঠানের লক্ষ্যে গত মঙ্গলবার তফসীল ঘোষনা করা হয়েছে এবং ঐ কেন্দ্রে আগামীকাল ৩১ অক্টোবর ভোট গ্রহন হবে। সুষ্ঠও নিরপেক্ষ্য নির্বাচনের লক্ষ্যে সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার কারনে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ফলে ফলাফল ঘোষনা করা হয়নি। তবে ঐ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী এআইএম হাসিবুর রশীদ (রুম্মান) পেয়েছেন ৮৫০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আওয়ামীলীগের নুর মোহাম্মদ রাজা পেয়েছেন ৭১৫০ ভোট। এ কেন্দ্রের ভোটার ২৭৮৫ জন। এছাড়া উপজেলার দুইটি ইউনিয়নে (৩নং রামপুর ইউনিয়ন ও ৪নং পলাশবাড়ী ইউনিয়ন) সীমানা জটিলতার কারনে ভোট গ্রহন স্থগিত করেছেন নির্বাচন কমিশন।
