উখিয়ায় জীপ মাইক্রো সমিতির নির্বাচন জমে উঠেছে

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া উপজেলার জীপ মাইক্রোবাস, মিনিবাস, টাটা ম্যাজিক ও টমটম চালক সমিতির নির্বাচন জমে উঠতে শুরু করেছে। আগামী ২৫ নভেম্বর শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৬০৬ জন।

উখিয়া সমবায় অফিস সূত্রে জানা যায়, সভাপতি পদে বর্তমান সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সিকদার ভুট্টো ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ। সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, অর্থ সম্পাদক ২ জন, সদস্য ৫ জন মনোনয়ন পত্র জমা দেন।
আগামী ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ নভেম্বর রবিবার। বর্তমান সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সিকদার ভুট্টো মনোনয়ন পত্র জমা দেওয়ার পর স্থানীয় ডাক-বাংলো প্রাঙ্গণে শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম, ফরিদুল আলম, মোঃ মুজিব, নুর মোহাম্মদ বাদশা, নুর মোহাম্মদ শেখর, কামাল উদ্দিন, মোহাম্মদ হোসেন ভুলু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.