৩৭তম বিসিএস প্রিলি’র ফল প্রকাশ

0

সিটিনিউজবিডি : ৩৭ তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। মঙ্গলবার বিকেলে ফল প্রকাশিত হয় বলে জানিয়েছেন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন।

প্রিলিমিনারির পরের ধাপ লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন ৮ হাজার ৫২৩ জন।

পিএসসির ওয়েবসাইটের পাশাপাশি টেলিটক মোবাইল থেকেও ফল জানা যাবে। মোবাইলে ফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.