সিটিনিউজবিডি : নতুন একটি অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে দুদকের পরিচালক মীর জয়নাল আবেদিন শিবলীর নেতৃত্বে দুদকের একটি দল কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
দুদক সূত্র জানিয়েছে, রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের চাঞ্চল্যকর ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ ও তার স্ত্রী ঐ গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। সোনালী ব্যাংক আজ ৮৫ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাতের জন্য তার বিরুদ্ধে নতুন এই মামলা করেছে। ওই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়।
