মোরশেদ রানা : সৌদিআরব সম্প্রতি নিয়োগ পাওয়া নতুন অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এক বার্তায় বলেন, সৌদি অর্থনীতিকে প্রতিনিয়ত নানা রকম চ্যালেঞ্জের মুখে হওয়া সত্তেও তিনি সৌদি অর্থনীতি নিয়ে তার সুদূরপ্রসারী ভাবানা নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।
মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটে সৌদির ভিশন ২০৩০ এর প্রকল্পের ব্যাপারে এক আলোচনার সময় তিনি বলেন, তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আল্লাহ্ সেই সাথে সৌদি বাদশার প্রচেষ্টায় সৌদি সামাজিক ও অর্থনৈতিক উভয় দিকে উন্নয়ন লাভ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
উল্লেখ্য, ১ নভেম্বর সৌদিতে নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। এর পূর্বেকার অর্থ মন্ত্রী ১৯৯৬ সাল থেকে এই পদের নিয়জিত ছিলেন ইব্রাহিম আল আসাফ(৬৭)।
তার পরিবর্তে বর্তমানে নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আল জাদান কে।
ইব্রাহীম আল আসাফ(৬৭)কে প্রতিমন্ত্রী হিসেবে এবং সেই সাথে মন্ত্রীসভার সদস্য হিসেবে রাখা হয়েছে। নতুন এই অর্থমন্ত্রী নিয়োগের মাধ্যমে সৌদি অর্থনীতি আরও বেগবান হবে বলে মনে করেন সৌদিআরব নীতি নির্ধারকগণ।
