চট্টগ্রামে অভিনব কায়দায় পাচারকালে গাছসহ ট্রাক জব্দ

0

সিটিনিউজবিডি : ট্রাকের উপরে তুষের বস্তা, তার নিচে তিনশ ঘনফুট সেগুন ও চম্পাফুল গাছ। যার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। পাচার চক্র এসব কাঠ পার্বত্য খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি রুট দিয়ে এভাবে অভিনব কায়দায় চট্টগ্রাম শহরে পাচার করতে চেয়েছিল। কিন্তু তার আগেই এইসব গাছ জব্দ করলো চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তারা।

চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা জগলুল হোসেনের নির্দেশে শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর পাঁচটায় হাটহাজারী বাজার এলাকা থেকে এসব কাঠ জব্দ করে। চট্টমেট্রো-ট-১১-৪৫৬৭ এই ট্রাকে করেই এসব গাছ পাচার হচ্ছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্চের কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ উল্লাহ।
তিনি জানান, ওই ট্রাকের উপরে তুষার বস্তা তার নিচে সব বিশালাকৃতির সেগুন ও চম্পাফুল গাছ রেখে পাচার করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এসব জব্দ কাঠ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। আটককৃত কাঠ ও ট্রাক বর্তমানে উত্তর বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.