কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় দুই দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসাবে মেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: ইসহাক, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম ভুঁইয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, ২নং বারেয়াঢালা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ: লীগ যুগ্ম সম্পাদক আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, যুগ্ম কমিশনার কর অঞ্চল-১ চট্টগ্রাম এর সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) মো: মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সীতাকুন্ড মডেল থানা) শেখ শরীফ উজ জামান।
কর দাতা হিসেবে বক্তব্য রাখেন পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, উপ কর কমিশনার শহীদুল ইসলাম।
কর অঞ্চল ১ চট্টগ্রাম এর সহকারী কর কমিশনার এ কে এম শামশুল আলমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার কর অঞ্চল ১ ওমর ফারুকের সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন কর আইনজিবী সমিতি চট্টগ্রাম যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলা উদ্দিন, পৌর সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কামাল উল্ল্যাহ, যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, আলহাজ্ব শফিউল আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত দাস প্রমুখ।
মেলায় নতুন পুরাতন করদাতাদের রিটার্ণ পূরণে সহায়তা প্রদান, ই-টিআইএন রেজিষ্ট্রেশন, আয়কর রিটার্ণ গ্রহণসহ আয়কর সম্পর্কিত সেবা দেয়া হচ্ছে।
