শুক্রবার মুক্তি পাচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ

0

বিনোদন : ‘সুইসাইড স্কোয়াড’ দিয়ে মাঠে নামাচ্ছে একঝাঁক নতুন কমিক চরিত্রকে, সেখানে মার্ভেল নিয়ে আসছে ক্ষমতাধর জাদুকর ‘ডক্টর স্ট্রেঞ্জ’কে। তবে ‘ডক্টর স্ট্রেঞ্জ’ আর এ চরিত্রে অভিনয় করা বেনেডিক্ট কাম্বারব্যাচের স্বভাবসুলভ রহস্যময়তা। আগামীকাল শুক্রবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

হলিউডের দর্শকপ্রিয় তারকারা কোনো না কোনোভাবেই নিজের নামের সাথে জুড়েছেন সুপারহিরোদের তকমা। ‘ডক্টর স্ট্রেঞ্জ’ হিসেবে এবার সে তালিকায় যুক্ত হতে চলেছেন ‘শার্লক’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ। ট্রেইলারেই চোখে লেগেছে তার অনবদ্য অভিনয়ের ঝলক। তার আগেই অবশ্য ‘ডক্টর স্ট্রেঞ্জ’র বেশে কাম্বারব্যাচের একটি ছবি প্রকাশ করেছিল মারভেল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমত ভাইরাল হয়ে যায়।

এই ছবিটিতে কাম্বারব্যাচ ছাড়াও দেখা যাবে ‘দ্য ক্রনিকলস অফ নার্নিয়া’ খ্যাত টিলডা সুইনটনকে। এইনশেন্ট ওয়ান’র চরিত্রে কেশবিহীন অবতারে তার অবির্ভাব চমকে দিয়েছে সবাইকে। আরো থাকছেন ‘হ্যানিবল’ খ্যাত ম্যাডস মিকেলসেন, যিনি নিজেও প্রথমবারের মত অভিনয় করেছেন বড় কোনো সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি সিনেমায়।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ম্যাকঅ্যাডামস, চিউইতেল এজিয়োফোর এবং বেনেডিক্ট উয়ং। ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর নির্মাতার আসনে আছেন স্কট ডেরিকসন। আর মারভেলের অন্যান্য সিনেমার মত এটিও প্রযোজনা করেছেন কেভিন ফিজ।

ছবিতে দেখা যাবে, মারাত্মক এক দুর্ঘটনায় শল্যবিদ স্ট্রেঞ্জের ক্যারিয়ার যখন হুমকির মুখে, এমন সময় মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়ে তোলেন এক জাদুকর। তাকে ডাকা হয় ‘দ্য এইনশেন্ট ওয়ান’ নামে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আয়ত্ব করতে স্ট্রেঞ্জ শরনাপন্ন হন ‘দ্য এইনশেইন্ট ওয়ান’র। জাদু এবং পৌরাণিক জগতের অপরিমেয় ক্ষমতার সন্ধান পান তিনি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.