বিনোদন : বাংলাদেশের কণ্ঠশিল্পী রুনা লায়লা তার গানের জন্য দেশ-বিদেশে প্রায়ই নানা সম্মাননা পেয়ে আসছেন। এবার এই সঙ্গীতশিল্পীর ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি ও সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সিটি ব্যাংক এন. এ. তাকে সম্মাননা প্রদান করবে।
অন্যান্য বছরের মতো চলতি বছরও ব্যাংক তাদের বার্ষিক ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে সম্মাননা জানাবে। আজ ১২তম এ অনুষ্ঠানটি হবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে।
রুনা লায়লা জানান, ‘শ্রোতাদের ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আমার জীবনে আর কী হতে পারে! এরপরও মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে সম্মাননা জানায়। এটা আমাকে আনন্দিত করে।
