সিটিনিউজবিডিঃ পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার হয়েছে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্য।তাদের কাছ থেকে পাঁচটি চোরাইমোটরসাইকেল ও শতাধিক চুরি করা মোটরসাইকেলের কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি আবুমো.শাহজাহান কবির। গ্রেপ্তারকৃত পাঁচ মোটরসাইকেল চোর হচ্ছে, মহসিন চৌধুরী সাদ্দাম, মো.শাকিব, মো.মহিউদ্দিন, মো.ইকবাল ও মো.আমির।এদের মধ্যে একজনকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর কালামিয়া বাজার থেকে২ জন এবং পাঁচলাইশের কসমোপলিটন আবাসিক এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেল চুরির অভিযোগে দায়ের হওয়া একটিমামলার সূত্র ধরে এই পাঁচজনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ওসি।
চান্দগাঁও থানার ওসি আরো জানান, নকল চাবি দিয়ে নগরীর বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে সাদ্দাম, শাকিব, মহিউদ্দিন ও ইকবাল।এরপর তারা মোটরসাইকেলগুলো ফটিকছড়ি অথবা বোয়ালখালীতে নিয়ে যায়। ফটিকছড়ির আজাদী বাজারে আমিরের বড় গ্যারেজ আছে। সেইগ্যারেজে মোটরসাইকেলের রং ও নম্বরপ্লেট পাল্টে সেটি বিক্রি করে দেয়া হয়। বোয়ালখালীতেও গ্যারেজের সন্ধান পাওয়া গেছে। সেখানেও অভিযানচালানো হবে। পাঁচজনকে মোটরসাইকেল চুরির সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিভাগের আরও খবর
