স্টাফ রিপোর্টার : দেড় কোটি টাকা মূল্যের লেক্সাস কার কিনলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। লেটেষ্ট ভার্সনের গাড়ীটি চট্টগ্রাম বন্দরের ৪ নং জেটিতে এসে পৌঁছেছে। গতকাল শনিবার সকালে তিনি গাড়িটি দেখতে যান।
কে.কে অটোমোবাইলস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানীকৃত গাড়িটি কাষ্টমস কর্তৃপক্ষ দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার পর সিটি মেয়রের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। তবে জানা যায়, মেয়র তার পুত্র তানজীবের শখ মেটানোর জন্য তিনি দামী এই কারটি কিনেন।
তানজীব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। মেয়র সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পারিবারিক ব্যবহারের জন্য গাড়িটি কেনা হয়েছে। ছেলেকে স্কুলে আনা-নেওয়ার কাজেও এটি ব্যবহার করা হবে। এই গাড়ীটি জাপানের তৈরী এজিএল-২০-০০০৩২৫২ ব্র্যান্ডের মডেলের লেটেষ্ট ভার্সন।
