সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১০টার সময় উপজেলার ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর আছসার মাঝি বাড়ির শাহ আলমের স্ত্রী রুবিনা আক্তার (২৮) কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের ভাই রুবেল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন (নং-৪/১৬)।
পরে গতকাল সকাল ৮টায় মামলার ১নং আসামি জানে আলমের পুত্র নিহতের স্বামী শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
সীতাকুণ্ড থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, স্বামীসহ পরিবারের লোকজন রুবিনাকে প্রায় সময় নির্যাতন করতো। রুবিনাকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলার সূত্র ধরে তার স্বামী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
