শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্য হত্যার ঘটনায় তদন্ত কমিটি

0

সিটিনিউজবিডি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বৃত্তের হামলায় আনসার সদস্য নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এপিবিএনের অ্যাডিশনাল ডিআইজি হাসিব আজিজকে প্রধান করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডিশনাল এসপি সাইফুল ইসলাম শান্ত ও ইন্সপেক্টর মতিয়ার রহমান।

রবিবার সন্ধ্যার এই ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বিমানবন্দর থানার ওসি নুরে আজিম জানান, গ্রেফতারকৃত হামলাকারী শিহাবকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আনসারের একজন প্লাটুন কমান্ডার মামলাটি করবেন।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের ৪ নং গেইটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহাগ আলি (৩০) নামের এক আনসার সদস্য নিহত হয়। এই সময় আনসার ও এপিবিএনের সদস্যরা হামলাকারী শিহাবকে আটক করেন।

হামলাকারী শিহাব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার এই ঘটনা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে নাশকতার কোনো সংশ্লিষ্টতা আছে কী না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা সোমবার শিহাবকে জিজ্ঞাসাবাদ করেছেন।

জিজ্ঞাসাবাদে শিহাব অসংলগ্ন কথা বলছে যা কর্মকর্তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। একজন কর্মকর্তা জানান, হামলাকারী যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সে নিজেকে কখনো শিহাব আবারো কখনো ডিজিটাল আকাশ বলে পরিচয় দিচ্ছে। সে জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি তার হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলেছে, ‘যা তোর ছুরিকে কেউ প্রতিহত করতে পারবে না।’ সেই ছুরি নিয়ে আনসার সদস্যের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে সে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.