মেসির ৫০০ গোলের মাইলফলক

0

খেলাধুলা : বার্সেলোনার হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। রবিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে মেসি ও লুইস সুয়ারেজের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

ক্যারিয়ারে নিজের ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর।  মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়ে অনেকটাই বিধ্বস্ত বার্সেলোনাকে মূলত লড়াইয়ে ফেরান মেসি।

ম্যাচ শেষে বার্সা বস লুইস এনরিকে বলেছেন, মেসির মত কেউই দলে নেই। আর দল হিসেবে আমাদের মূল লক্ষ্যই হলো যতটা সম্ভব লিওর দিকে খেয়াল রাখা। দলের প্রয়োজনের যেকোন পজিশনে সে খেলতে পারে। মাঠে কি হচ্ছে তা সকলের কাছে ব্যাখ্যা করার তার দারুণ ক্ষমতা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.