বার্গার বান তৈরী রেসিপি

0

জেসমিন, রান্নাঘর : বার্গান বান এমন একটি খাবার যা সকাল বিকাল চা নাস্তার কাজে খুব দরখার হয়। বার্গান বান আপনি চাইলে ঘরে বসেই এটি তৈরি করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক বার্গান বান তৈরির রেসিপি।

আপনার যেসব উপকরণ লাগবে : ময়দা আড়াই কাপ, ঈস্ট আড়াই চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, ডিম ২টি, তরল দুধ ১/৪ কাপ (কুসুম গরম), চিনি ১ টেবিল চামচ (গুঁড়ো করা), ভ্যানিলা ফ্লেভার ১ চা চামচ, মাখন ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, সিরকা ২ চা চামচ।

প্রস্তুত প্রণালী : ময়দা ও বেকিং পাউডার একসাথে ঢেলে নিন। একটি পাত্রে সামান্য গরম পানিতে চিনি ও ঈস্ট মিশিয়ে ১০ মিনিট রাখুন। ঈস্ট ফুলে উঠলে ডিম বাদে সব উপকরণ একসাথে মিলিয়ে নিন। ডিম ফেটে নিন। এবার এটি অল্প অল্প করে উপকরণগুলোর সাথে মিলিয়ে ময়ান করুন। বেশ কিছুক্ষণ ময়ান করে খামিটি একটি বড় পাত্রে রেখে ঢেকে দিয়ে এক ঘণ্টা রাখুন। ময়ান দিয়ে ছোট ছোট বল বানিয়ে বেকিং ট্রেতে নির্দিষ্ট দূরত্বে রেখে ফুলতে দিন। আধা ঘন্টা পর এর ওপর বাকি ডিমের সাথে অল্প দুধ মিশিয়ে ব্রাশ করে একটু তিল ছিটিয়ে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট বেক করুন। ব্রেডের ওপরে রং ধরলেই ওভেন বন্ধ করে ওভেন থেকে নামিয়ে তা কিছুক্ষণ মোটা কাপড় দিয়ে ঢেকে রাখুন। হয়ে গেল আপনার বেকিং বান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.