মোরশেদ খানকে আত্মসমর্পণের নির্দেশ

0

সিটিনিউজবিডি : অর্থপাচার মামলায় বিএনপি নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি এ মামলা পুনঃতদন্ত করতেও নির্দেশ দেন উচ্চ আদালত। সে অনুযায়ী, ২০১৭ সালের ৩১ মার্চ পর‌্যন্ত হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তাদের অ্যাকাউন্ট জব্দ থাকবে।

রুল নিষ্পত্তি করে বুধবার (৯ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মোরশেদ খানের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

তিনি জানান, হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ৬ সপ্তাহের মধ্যে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণ করলে তাদের জামিনের বিষয়টি আদালতকে বিবেচনা করতে বলা হয়েছে। একইসঙ্গে মামলাটি পুনঃতদন্তের আদেশ দেওয়া হয়েছে।

অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালে মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলেসহ তিনজনের নামে একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে ২০১৫ সাল পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ছিলো।

এ মামলায় গত বছর দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর আদালত তাদেরকে অব্যাহতি দিলে মোরশেদ খানসহ তিনজনের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।
আদালতের অব্যাহতি আদেশের পর ঢাকার বিশেষ আদালতে দুদকের পক্ষ থেকে নারাজি আবেদন করা হলে সেটি খারিজ হয়ে যায়। বিচারিক আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে একটি রিভিশন আবেদন করে।

এ আবেদনের শুনানি নিয়ে ৫ জুন ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

১ সেপ্টেম্বর এ রুলের শুনানি শেষে হাইকোর্ট ৯ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধায্য করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.