সীতাকুন্ড প্রতিনিধি : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক ওসমান গনি মুনসুরের বড় বোন ও সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক প্রতিনিধি সাংবাদিক আতাহার সিদ্দিকী খসরুর মাতা ছেমন আরা বেগম (৭৭) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহে —-রাজিউন। ১০/১১/১৬ইং বৃহস্পতিবার রাত আট টায় চট্টগ্রামস্থ একটি ক্লিনিকে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৫ছেলে,২মেয়ে, নাতি নাতনিসহ অনেক গুনগাহী রেখে গেছেন। মরহুমা ছেমন আরা বেগম ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নস্থ ইউনুচ মিয়ার প্রথম পুত্র সাবেক সরকারী কর্মকর্তা মরহুম সিদ্দিকী আহমদ(সিএসসি)এরস্ত্রী। বাদে জুমাহ্ ফৌজদারহাটস্থ নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার জানাযাতে উপস্থিত ছিলেন ও শোক প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এর সাবেক সভাপতি আমীর হুমায়ুন চৌধুরী,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দিদারুল কবির দিদার ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, আওয়ামী লীগ নেতা ইউনুছচৌধুরী,সাংবাদিক মোস্তফা নঈম, শাহনেওয়াজ সাইফুল ইসলাম শিল্পী, সালেহ নোমান,নজরুল ইসলাম, কামাল চেয়ারম্যান, ১নং ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ।
এছাড়া আরও শোক প্রকাশ করেছেন সীতাকুন্ড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক, সাবেক সভাপতি আফম বোরহান , এম হেদায়েত। দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদকি ওসমান গনি মুনছুর এর বড় বোন মৃত্যুতে দৈনিক পূর্বদেশ পরিবার শোক প্রকাশ করেছেন।
সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী সীতাকুন্ড নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সহ সভাপতি ও সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
