রিয়ালে ফিরলেন ব্রাজিলের মার্সেলো

0

খেলাধুলা : বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচটি খেলতে পারবেন না ব্রাজিলের মার্সেলো। তাই ক্লাবে ফিরেছেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়োর গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এই ম্যাচে হলুদ কার্ড দেখার আগে গত সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে একটি হলুদ কার্ড দেখেছিলেন মার্সেলো।

বাংলাদেশ সময় আগামী বুধবার সোয়া ৮টায় লিমায় স্বাগতিক পেরুর বিপক্ষে ব্রাজিল তাদের বাছাইপর্বের পরের ম্যাচটি খেলবে।

মার্সেলো এখন আগামী শনিবার রিয়ালের হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.