রুবেল পালিয়েও বাঁচলো না, আবার আটক

0

সিটিনিউজবিডি : বিমানবন্দর স্টেশন এলাকা থেকে গ্রেপ্তারের পর গত শনিবার রুবেলকে সাংবাদিকদের সামনে এনেছিল র‌্যাব, পুলিশের হেফাজত থেকে রোববার পালিয়ে যান তিনি

বিমানবন্দর স্টেশন এলাকা থেকে গ্রেপ্তারের পর গত শনিবার রুবেলকে সাংবাদিকদের সামনে এনেছিল র‌্যাব, পুলিশের হেফাজত থেকে রোববার পালিয়ে যান তিনি।

ঢাকার আদালত এলাকা থেকে পালিয়ে যাওয়ার দুই দিনের মাথায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে ফের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ‌্যম) মাসুদুর রহমান জানান, মঙ্গলবার ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ‌্য দেননি এই পুলিশ কর্মকর্তা।

রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।

গত ২৫ অক্টোবর ঢাকায় হবু স্বামীর সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় এক গারো তরুণীকে। ওই ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় একটি মামলা হয়, যার প্রধান আসামি রুবেল।

ধর্ষণের ঘটনার ১৭ দিন পর গত ১১ নভেম্বর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন‌্য রোববার রুবেলকে পুরান ঢাকার আদালত পাড়ায় নেওয়া হলে ম্যাজিস্ট্রেটের কক্ষে নেওয়ার আগেই তিনি ‘কৌশলে’ পালিয়ে যান বলে সেদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ওই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.