প্রশংসা কুড়ালেন শাহরুখ খান

0

বিনোদন : শাহরুখ খান-আলিয়া ভাট জুটি প্রথমবারের একসঙ্গে হাজির হচ্ছেন রোমান্টিক ঘরানায় নির্মিত ‘ডিয়ার জিন্দেগী’ সিনেমায়। আর নতুন এ সিনেমাটি নিয়ে ইতোমধ্যে কিং খান ভক্তদের মাঝে উৎসাহও দেখা গেছে ব্যাপক। আসছে ২৫ নভেম্বর মুক্তি পাবে ‘ডিয়ার জিন্দেগী’।

সম্প্রতি ছবিটি জমা দেয়া হয়েছিলো সেন্সর ছাড়পত্র পেতে। সু-খবর হলো কোনরকম কাঁটছাঁট ছাড়া শাহরুখকে ধন্যবাদ জানিয়ে সিনেমাটির ছাড়পত্র দিয়েছে ভারতীয় চলচ্চিত্র সেন্সরবোর্ড। ‘আনকাট’ ছাড়পত্রের পাশাপাশি সেন্সরবোর্ডের জুরিগণ বলিউড কিং শাহরুখ খানের ভূয়সী প্রশংসা করেন।

ভারতীয় সেন্সরবোর্ড থেকে বলা হয়েছে, ‘ছবির উদ্যোগ নেয়াতে শাহরুখকে অসংখ্যা ধন্যবাদ। এমন ছবি দর্শকদের প্রাণবন্ত করে তুলবে। টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.