খেলাধুলা : অষ্ট্রেলিয়ায় যেসব ক্রিকেটার ক্রিকেটে কোচিং করাচ্ছেন, তাদের খুব বড় পরিবর্তনের কথা বলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
তিনি বলছেন, ‘আমি না হলেও একশ বছর ধরে ক্রিকেট অস্ট্রেলিয়াকে এ কথা বলে আসছি। তাদের রাজ্য ক্রিকেট কোচদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয়া উচিত এবং তথাকথিত বিশেষজ্ঞদের এই পেশায় নিয়ে আসা উচিত। পন্টিংয়ের ভাষায়- তথাকথিত বিশেষজ্ঞরা ধারাভাষ্যকার হিসেবে অনেক বেশি টাকা পান বলেই কোচিংয়ের মতো অল্প বেতন ও বেশি কষ্টের কাজে তাদের চরম অনাগ্রহ, ‘ইংল্যান্ডও একই সমস্যার মুখোমুখি হয়েছে।
ফক্স স্পোর্টস-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব কথা যিনি বলেছেন, সেই রিকি পন্টিং নিজেও ধারাভাষ্যের সঙ্গে জড়িত। বর্তমানে আছেন লন্ডনে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি একটি ব্রিটিশ টেলিভিশন চ্যানেলের বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
