অনলাইন ডেস্ক : ক্যামেরুনে স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত মদ খেয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় রেডিও এখবর জানায়। গত মঙ্গলবার রাতে সিআর টিভি জানায়, পূর্বাঞ্চলীয় আবং-বাং শহরে ওডন্টল পান করে অসুস্থ হয়ে পড়া আরো ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশী মদ খেয়ে মৃত্যুর ঘটনার পর কর্তৃপক্ষ ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এই মদ তৈরি ও বিক্রি নিষিদ্ধ করেছে। ওডন্টল নামের এই দেশী মদ তৈরি হয় তাড়ি, চিনি ও গাছের ছাল থেকে। এ মদ দেশটির দোকান-পাটের বাইরে সস্তা দামে বিক্রি হয়।
সিআরটিভি জানায়, মিন্দুরুতে ১৮ জন আবং-বাং এলাকায় তিনজন ওডন্টল নামের দেশী মদ খেয়ে মারা যায়। মৃতদের কয়েকজন নারী বলেও জানানো হয়।
